
প্রকাশিত,১৩, জুন,২০২৩
মোঃ আতাউর রহমান।
খানসামা দিনাজপুর প্রতিনিধিঃ
আজ (১৩, জুন,)মঙ্গলবার খানসামা উপজেলার জমিরউদ্দীন শাহ্ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ছওয়াব এর উদ্যোগে বিনামূল্যে ৩৯ টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়।
এসময় জেলা পরিষদের সদস্য শাহরিয়ার জামান শাহ্ নিপুন, ছওয়াব এর প্রোগ্রাম অফিসার মোঃ মনিরুজ্জামান, খানসামা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরনবী ইসলাম, ট্যালেন্ট সার্চ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অধ্যক্ষ মোঃ আইনুল হক, ইউপি সদস্য রশিদুল ইসলাম ও আবু খায়ের, ছওয়াব এর স্বেচ্ছাসেবী আঃ জব্বার, লাবু ইসলাম, আপেল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও সুধীজন।


