
প্রকাশিত,১০, জুন,২০২৩
আশিকুর রহমান ষ্টাফ রিপোর্টারঃ
২১ তম বর্ষপূর্তি উপলক্ষে আমরা ২০০২সালে যেই সব বন্ধুরা এসএসসি পাশ করেছে সমগ্র বাংলাদেশের সেই সব বন্ধুদের নিয়ে ঢাকা শহরের শাহবাগ থানার জাদুঘরের রোকেয়া হলে ০২ প্রবাসীদের বরণ ও মিলনমেলা হয়েছে।গতকাল শুক্রবার বিকাল ৩ টা থেকে শুরু হয়ে রাত ১০ টা পর্যন্ত চলে,আলোচনা,
,গান,নাচ,খাওয়া দাওয়া, আরো অনেক কিছু। জীবনে প্রথম হয়তো অনেক জনের সাথে দেখা কিন্তু মনে হয়েছে সেই স্কুল জীবনের বন্ধু সবাই এতটা আন্তরিক ছিল।ছোটকালে মুরুব্বীরা বলতে শুনেছি স্কুল জীবনের বন্ধুরাই মানুষের জীবনের শ্রেষ্ঠ বন্ধু। যাদের মধ্যে লোভ নাই,স্বার্থ নাই,অহংকার নাই।শুধু আছে বন্ধুর জন্য ভালবাসা, বন্ধু সাথে সব সময় কাছে থাকা ।
যেখানে ধনী, গরীব,ধর্ম, কর্ম সবাই মিলে এই সবের কোন বেদাবেদ নাই।২০০২ সালে যখন এসএসসি পরীক্ষার পর স্বাভাবিক কারনেই সবাই জিগ্যেস করতো বড় হয়ে কি হতে চাও।কেউ বলেছে,ডাক্তার, কেউ ইন্জিনিয়ার,কেউ বা বড় কর্মকর্তা,কেউ নেতা, কেহ সাংবাদিক, তেমনি কত কিছু আশা করে।
কিন্তু আজকে এই মিলন মেলায় সবাইকে বলা হয়েছে ভবিষ্যতে কি করতে চাও বা হতে চাও।সবাই প্রায় একই বাক্যে বলেছে আবার সেই হারিয়ে যাও স্কুল জীবনে ফিরে পেতে চাইন! মানুষের জীবনকে যদি তিন ধাপে ভাগ করি তাহলে দুই ভাগ চলে গেছে আর শেষ ভাগ শুধু রয়ে গেছে।দোয়া করি আল্লাহ যেন সবাইকে নেক হায়াত দান করেন এবং এই পুথীবিতে যতদিন বেচে থাকে সুস্বাস্হ নিয়ে এবং সৎ ভাবে বেচে থাকে।সময় পাইলে আবারও দেখা হবে হবে বন্ধু।


