print news || Dailydeshsomoy

প্রকাশিত, ০৯-১২-২০২০
মোঃ অনিক দেওয়ান,চাঁপাইনবাবগঞ্জ

‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ আগামী ১৮ ডিসেম্বর। চাঁপাইনবাবগঞ্জে দিবসটি যথাযথভাবে পালনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এই সভার আয়োজন করে। জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ সভায় সভাপতিত্ব করেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) এ.কে.এম. তাজকির-উজ-জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকিউল ইসলাম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) তৌফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সিনিয়র ইনস্ট্রাক্টর (অটোমোটিভ) আব্দুল আজিজ চৌধুরী, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মানব পাচার ও নিরাপদ অভিবাসন এবং বিসিটিআইপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক দুরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মনিটরিং অফিসার ইসাহাক আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জরিপ কর্মকর্তা শহীদ হাসানসহ অন্যরা।
সভায় আগামী ১৮ ডিসেম্বর ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২০’ উপলক্ষে সকল আয়োজন যাতে সঠিকভাবে সম্পন্ন এবং করোনাকালীন চাঁপাইনবাবগঞ্জের কতজন মানুষ বিদেশ থেকে ফেরত এসেছেন, কতজন বর্তমানে বিদেশে অবস্থান করছেন, তাদের অবস্থার ডাটাবেজ নিয়ে আলোচনা করা হয়।