print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৬, এপ্রিল,২০২৩

মুরাদনগর প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরের ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ দূর্গা রাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২৩ ব্যাচের পরীক্ষার্থীদের অনুষ্ঠানিক বিদায় ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার স্কুলের অডিটোরিয়ামে সকল শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিততে প্রথমে মিলাদ মাহফিল ও পরবর্তীতে শিক্ষার্থীদের বিদায় দেওয়া হয়েছে।

সিনিয়র শিক্ষক মনির হোসেন খাঁনের উপস্থাপনায় ও প্রধান শিক্ষক মোঃ শাহজাহানের সভাপতিত্বে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়টির সাবেক শিক্ষক মাওলানা আবদুল কাদের, আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক আমিরুল ইসলাম খন্দকার, আবদুল আলিম, পার্শ্ববর্তী বিদ্যালয়ের শিক্ষক বেলাল উদ্দিন আহমেদ। বিদ্যালয়টির শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা, চিরঞ্চিত রায়, কামরুজ্জামান, ময়নাল হোসেন, সৈয়দা হাসিনা আক্তার, সহকারী শিক্ষক আরিফিন হক, রায়হানা আকতার, সুমন ভৌমিক, জামাল উদ্দিন, ফজলে রাব্বী।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান শিক্ষক মোঃ শাহজাহান বলেন, তোমরা আগামীর কারিগর, তোমাদের হাতেই দেশের নেতৃত্ব উঠবে। প্রকৃত মানুষ হয়ে দেশের সেবায় ব্রতী হতে হবে। পরোপকার করে, সততা বজায় রেখে পড়াশোনা করে সফলতার শিখরে পৌঁছাতে পারবে। আসন্ন পাবলিক পরীক্ষায় সফলতার সাথে উর্ত্তীর্ণ হয়ে স্কুলের সম্মান ধরে রাখবে এই দোয়া রইলো।

এছাড়াও অনুষ্ঠানের সমাপনীতে বিদায়ী শিক্ষার্থীদের নিয়ে তৈরী করা সতীর্থ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। যার মাধ্যমে দীর্ঘদিন স্মৃতির পাতায় চির-অম্লান থাকবে সকল শিক্ষার্থীদের স্কুল জীবন।