
প্রকাশিত,২৩, এপ্রিল,২০২৩
সুমন আহমেদ, মতলব (চাঁদপুর)
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লবাইর কান্দিতে অসহায় গরিবদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে ।
শুক্রবার (২১ এপ্রিল ২০২৩) সকালে উপজেলার লবাইর কান্দি সমাজ কল্যান সংসদের উদ্যোগে লবাইরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন লবাইর কান্দি সমাজ কল্যান সংসদের সভাপতি আবু মুছা অনিক, প্রচার সম্পাদক হাবিবুর রহমান হেলাল শিকদার, ক্রীড়া সম্পাদক নাজির আহমেদ আলভী, সদস্য মেহেদী হাসান ও সাকিব আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন শিকদার, সমাজ সেবক ইউসুফ বেপারী, বজলু দেওয়ান, নাছির বেপারী,নুরু মিয়া বেপারী।
সার্বিক সহযোগিতা খোদেজা সিকদার, সাকিল সিকদার, শাহিন প্রধান, আল আমিন সিকদার, জুয়েল সিকদার, আবুল হাসান মোল্লা, আরিফ বেপারী, কবির দেওয়ান, মোঃ বজলু, খাইরুল আলম, মামুনুর রশিদ, মেহেদী হাসান, নাজমুল মোল্লা, জহির প্রধান, কাউছার বেপারী, নাসির বেপারী, বিল্লাল সিকদার, শামীম প্রধান, কাউছার সিকদার, শাকিল মোল্লা, রাকিব দেওয়ান, সোহরাফ সিকদার, শাহজাহান প্রধান, সোহেল বেপারী, মোফাজ্জল বেপারী, তোফাজ্জল বেপারী, উজ্জল প্রধান, ইউসুফ বেপারী, ইকবাল সিকদার, সাদ্দাম প্রধান, উমর ফারুক সিকদার, শাহ্আলম প্রধান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ঈদের খুশী সকলের মাঝে ছড়িয়ে দিতে আমরা এই ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি। আপনাদের বিপদে আমরা অতিতে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবো। তারা আরো বলেন, আপনারা আমদের জন্য দোয়া করবেন আমরা যেন ভবিষ্যতে আরও বেশি বেশি সহযোগীতা করতে পাড়ি।
উল্লেখ্য লবাইরকান্দি গ্রামের প্রায় অর্ধশত পরিবারের সদস্যদের মাঝে ঈদ সামগ্রী হিসেবে সেমাই চিনি মসলা ও তৈল বিতরন করা হয়ে।


