print news || Dailydeshsomoy

প্রকাশিত,২২, এপ্রিল,২০২৩

মোঃ রিফাত হোসেন, রিপোর্টার-মুরাদনগর(কুমিল্লা)ঃ

রঘুনাথপুর R.G.C সামাজিক এবং রক্তদান সংগঠনের আয়োজনে রঘুনাথপুর, তিতিয়া, চন্ডিরচরের প্রায় ১২০ টি পরিবার এর মাঝে গরুর মাংস বিতরন কার্যক্রম পরিচালিত হয়েছে।

পবিত্র মাহে রমজানে সংগঠনটি ১২০ টি পরিবারকে ইফতার ও ঈদ সামগ্রী এবং ২ টি মাদ্রাসার এতিম ছাত্রদেরকে পাঞ্জাবি উপহার করেছে।

সংগঠনটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আসিফ সরকার বলেন, আমরা সাধারন ও অসহায় মানুষের সেবা করার লক্ষ্যে সব সময় কাজ করতে চাই এবং আমরা আমাদের এই R,G,C সামাজিক এবং রক্তদান সংগঠনের মাধ্যমে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের পাশে থাকতে চাই।

সংগঠনের সাধারন সম্পাদক আসিফ সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন হাজী আবদুল মান্নান,শামিম মাস্টার,আমিনুল ইসলাম,আক্তার হোসেন,নসু মিয়া সহ সংগঠনের অন্যান্য সদস্যগন।