print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৪, এপ্রিল,২০২৩

মোঃ মুক্তাদির হোসেন।

স্টাফ রিপোর্টার।

সিয়াম সাধানার মাস পবিত্র রমজান। মাহে রমজানে গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ প্রেস ক্লাব উপজেলা সহ সভাপতি কাজী মো. মুঞ্জুর হোসেন এর পিতার মরহুম মোহাম্মদ আলী’র স্মরণে ও মায়ের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার বাদ আছর কালীগঞ্জ পৌর সভার চৌড়া গ্রামে কাজীর বাড়িতে পবিত্র মিলাদ, দোয়া ও ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. মোখলেছুর রহমান, সাধারন সম্পাদক মো. আল আমিন দেওয়ান, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. ইব্রাহিম খন্দকার, হাবিবুর রহমান লুলু, মো. শরীফুল ইসলাম, কালীগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. আবদুল কাদির, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান ভুঁইয়া, কালীগঞ্জ উপজেলা কৃষক লীগের সদস্য রন্জু,, স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মুনশুরপুর বাইতুন নূর জামে মসজিদ এর মসজিদের খতীব আলহাজ্ব মাওলানা কাজী ফরিদ উদ্দিন।