
প্রকাশিত,১২, এপ্রিল,২০২৩
ময়মনসিংহ প্রতিনিধিঃ
পথ শিশুদের পাশে আমাদের ময়মনসিংহ “অনাথ স্বর্গ সংগঠন” আজ অনাথ স্বর্গ সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ছিল।প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অসহায় গরিবদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। দেখতে দেখতে ৩ বছর কেটে গেছে, আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার।করোনার সময়ে মানুষের প্রয়োজনীয়তা আর কষ্ট দেখে তাদের সাহায্য করার চিন্তা মাথায় আসে আমাদের।আর সেই থেকে পথ চলা শুরু। নানা ধরনের প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে এই কয়দিনেই। কারন এই সাহায্য করতে চাওয়া মনমানসিকতা ধরে রাখা অনেক কঠিন বর্তমান সমাজে।
প্রত্যেকেরই প্রয়োজন থাকে সেই প্রয়োজন যথাযথ না মিটিয়ে আরেকজনকে কিছু দেওয়ার চিন্তা করার মতো মন হয়তো থাকা সত্ত্বেও অনেকে পরিস্থিতির কারনে পারে না।এই ৩ বছরে হাতেগোনা কয়েকজনের কাছেই পৌঁছাতে পেরেছি হয়তো আমরা। তাও চেষ্টা করি প্রত্যেকবার যাদের সত্যিই দরকার সাহায্যের তাদের কাছে পৌঁছাতে।
আবার তাই ঈদ উপলক্ষে, সত্যিকার অর্থে সামান্য সহোযোগিতায় যাদের ঈদ একটু ভালো যেতে পারে সেসব মানুষদের কাছে ঈদের ক্ষুদ্র আনন্দ বিনিময় কাজ সম্পন্ন করলাম ।ময়মনসিংহ সদরসহ ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলায় আমরা অসহায় গরিব মানুষদের সাহায্য করে থাকি। ধন্যবাদ সবাইকে যারা আমােদের এই কাজে সবসময় পাশে ছিলেন সেটা স্ব শরীরে হোক বা দূর থেকে।
ধন্যবাদ দিচ্ছি আরো এই জন্য যারা বর্তমান সমাজে এই হাতটানের পরিস্থিতিতেও তাদের পাশে থাকার মন মানসিকতা রেখেছেন।আপনাদের এই ভাবনা আরো বড় হোক৷ প্রার্থনা করি সৃষ্টিকর্তা যেন আপনাদের মঙ্গল করেন।


