print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৯, এপ্রিল,২০২৩

মনোয়ার হোসেন মজুমদার লিপু ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সরিষাকান্দা ইসলামপুর গ্রামের ৬ বছর বয়সী শিশু জান্নাত আরা ও প্রতাপপুর গ্রামের সড়ক দুর্ঘটনায় আহত তাহের আলীকে দুটি হুইল চেয়ার উপহার দেওয়া হয়েছে।
সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা গত রবিবার বিকেলে নিজস্ব অর্থায়নে এসব হুইল চেয়ার উপহার দেন।

জান্নাত আরা একই ইউনিয়নের সরিষকান্দা ইসলামপুর গ্রামের আলী আকবরের মেয়ে ও তাহের আলী প্রতাপপুর গ্রামের শহর আলীর ছেলে। হুইল চেয়ার প্রদানের সময় অন্যান্যের মাঝে ইউপি সচিব রুহুল আমিন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।