
প্রকাশিত,২০, মার্চ,২০২৩
মিন্টু খন্দকার নকলা (শেরপুর) প্রতিনিধিঃ
শেরপুরের নকলায় আরইএলআই গৌড়দ্বার ক্লাস্টারের আয়োজনে ৬ টি গ্রামের ২০৮ জন সহায় সম্বলহীন দুস্থ নারীদের মাঝে এককালিন আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ মার্চ) দুপুরে উপজেলার টালকী ইউনিয়নের বিবিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর সহায়তায় সমিতির উপকারভোগি সদস্যদের প্রধান অতিথি হিসেবে এ আর্থিক অনুদানের নগদ টাকা বিতরণ করেন নৌ পরিবহন মন্ত্রনালয়ের সাবেক সিনিয়র সচিব এসডিএফ’র বোর্ড অব ডিরেক্টরস এর চেয়ারপার্সন মো. আবদুস সামাদ ফারুক।
টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন বুলবুল এর সভাপতিত্বে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন শেরপুর জেলা এস ডি এফ ম্যানেজার মাহমুদ হাছান , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, ৭ নং টালকি ইউনিয়ন সাবেক যুবলিগের সভাপতি আলমাছ মিয়া, এ সময় এসডিএফ এর কর্মকর্তারা, স্থানীয় সাংবাদিকসগসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এসডিএফ’র বোর্ড অব ডিরেক্টরস এর চেয়ারপার্সন মো. আবদুস সামাদ ফারুক বলেন, এসডিএফ বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীন একটি অলাভজনক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যা ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠালগ্ন থেকে এসডিএফ সবিধা বঞ্চিত দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা বৃদ্ধি, গ্রামীণ ক্ষুদ্র অবকাঠামো নির্মাণ, জীবিকায়ন কার্যক্রম, কর্মসংস্থান সৃজন, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সহায়তা প্রদান, খাদ্য নিরাপত্তা নিশ্চতকরণ এবং সর্বোপরি সমন্বিত ও পরিকল্পিত অর্থনৈতিক কার্যক্রমে সম্পৃক্তকরণে যথাযথ অর্থায়নের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন সাধনে সরকারকে সহায়তা করে যাচ্ছে।


