print news || Dailydeshsomoy

প্রকাশিত, ০৬-১২-২০২০
হানিফ খান স্টাফ রিপোর্টার, আমিরুল ইসলাম গফরগাঁও প্রতিনিধি ঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে ৬ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ প্রতিবাদ ও মিছিল অনুষ্ঠিত,
কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে গত শুক্রবার রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাষ্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা।
বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে দেশব্যাপী ইসলামপন্থী বিভিন্ন সংগঠনের প্রতিবাদের মধ্যেই কুষ্টিয়ায় এ ঘটনায় আওয়ামী লীগ সারাদেশে বিক্ষোভ ও প্রতিবাদের কর্মসূচির অংশ হিসেবে গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ প্রতিবাদ,ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, যুবলীগের আহ্বায়ক সালাউদ্দিন পলাশ, যুগ্ন আহবায়ক কাওছার আহমেদ, পৌর যুবলীগের আহ্বায়ক, মাহমুদুল হাসান সজীব , যুগ্ন-আহবায়ক, তাজমুন আহমেদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্ডল।স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরঙ্গ হেলালসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ
, সমাবেশে বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, বলেন আমরা বঙ্গবন্ধুর পরিবারকে নিয়ে উদ্বিগ্ন এবং শঙ্কিত।
এমন ঘটনা শিল্প-সংস্কৃতির উপর আঘাত হানার চেষ্টায় লিপ্ত গোষ্ঠী নিজেদের অবস্থান জানান দেয়ার চেষ্টা বলে মনে করেন,
দুর্বৃত্ত দুষ্কৃতী কারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।