print news || Dailydeshsomoy

প্রকাশিত, ৯৬-১২-২০২০

মোঃ নাহিদুল ইসলাম হৃদয়, মানিকগঞ্জ:

গতকাল শনিবার সকাল ১০ টার দিকে শুশুক শ্রেণির মিঠা পানির ডলফিন বিক্রির উদ্দেশ্যে ঘিওর বাসস্ট্যান্ড সংলগ্ন আওয়ামী লীগ এর কার্যালয়ের সামনে আধ ঘন্টাব্যাপী বালুমাটির উপর রেখে দেয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ বিভাগের সহযোগিতায় মৃতপ্রায় ডলফিনটিকে উদ্ধার করা হয় এবং এসময় তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা তাদের স্বীকারোক্তিতে জানান, গতকাল আনুমানিক রাত ১.৩০ টায় দৌলতপুর উপজেলার বাঘুটিয়া চর এলাকায় মৎস্য শিকার করতে গিয়ে তাদের বরশিতে ডলফিনটি ধরা পড়ে। উল্লেখ্য, তারা কেউ মৎস্যজীবী নন। ঘিওর থানার পানির হাউজে রেখে ডলফিনের আঘাতপ্রাপ্ত স্থানে ভেটেরিনারি ডাক্তার এবং মৎস্য বিভাগের সহযোগিতায় প্রাথমিক চিকিৎসা শেষে পাটুরিয়ার ৪ নং ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদীতে দুপুর আনুমানিক ১.৩০ টার দিকে ডলফিনটিকে ছেড়ে দেয়া হয় এবং বন্য প্রাণী সংরক্ষণ আইন, ২০১২ এর ৩৭ ধারায় জনাব মোঃ আলম, পিতা- আর্জান ব্যাপারি, জাগীর, মানিকগঞ্জগং কে ৩০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ অসীম, বন্য প্রাণী পরিদর্শক, বন ভবন, আগারগাঁও, ঢাকা। ডলফিনটিকে বাঁচাতে সার্বিক সহযোগিতা করেন পুলিশ বিভাগ, মৎস্য বিভাগ, প্রাণীসম্পদ বিভাগ, বন বিভাগ, ঘিওর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ অহিদুল ইসলাম টুটুল, ঘিওর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ঘিওর মৎস্য আড়ৎ সমবায় সমিতির কোষাধ্যক্ষ জনাব মোঃ শরীফুল ইসলাম শরীফ, ইউ. এন. ও. শিবালয় প্রমুখ।