print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৬, মার্চ,২০২৩

নোমান আহমেদ (সিলেট) কোম্পানীগঞ্জঃ

আর্থিক সাক্ষরতা দিবস সুষ্ঠুভাবে পালন করলো প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেড।

আজ ০৬-০৩-২০২৩ ইং সোমবার, বিকাল ০৪ টার সময় প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেড এর সিলেট শাখার সকল কর্মকর্তাগণের উপস্থিতিতে এ দিবস পালিত হয়।

আর্থিক সাক্ষরতা দিবস’ পালন অনুষ্ঠানের সভাপতি ও সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেড’এর সিলেট শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমান চৌধুরী।
এ-সময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স সিলেট শাখার সকল কর্মকর্তাগণ।

বক্তব্যে হাফিজুর রহমান চৌধুরী বলেন,বাংলাদেশ সরকারের রূপকল্প ২০৪১ বাস্তবায়ন ও ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং জাতীয় আর্থিক অন্তর্ভূক্তি নিশ্চিতকরণে আপামর জনগোষ্ঠীর মাঝে আর্থিক সাক্ষরতা বিস্তার অপরিহার্য।

তিনি আরো বলেন,জনগণের মাঝে ব্যাংকিং ও আর্থিক পণ্য /সেবা সম্পর্কে সম্যক ধারণা পৌঁছে দেয়া হলে তারা আধুনিক ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে অবগত হয়ে প্রাতিষ্ঠানিক আর্থিক পণ্য/সেবা গ্রহণে আগ্রহী হবে যা বাংলাদেশের সার্বিক আর্থিক অন্তর্ভূক্তির লক্ষ্যমাত্রা অর্জনে বলিষ্ঠ ভূমিকা রাখবে।