
প্রকাশিত,২৮, ফেব্রুয়ারি,২০২৩
রুবেল:চিরিরব বন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ
লাইসেন্স ব্যতীত ট্রাক চালানোর দায়ে ১ ব্যক্তির কারাদন্ড
জেলা প্রশাসক, পঞ্চগড় মহোদয়ের নির্দেশক্রমে বাংলাবান্ধা-তেঁতুলিয়া-পঞ্চগড় হাইওয়ে সড়কের দুই পার্শ্বে সড়ক ও জনপথ বিভাগের জায়গার উপর রাস্তার ঢাল দখল করে অবৈধভাবে স্তুপ করে রাখা পাথর, বালু, স্টোন ক্রাশিং ও নেটিং মেশিন অপসারণের লক্ষ্যে আজ মঙ্গলবার (২৮ ফ্রেব্রুয়ারি) দুপুরে তেঁতুলিয়া ও বাংলাবান্ধা ইউনিয়নের অর্ন্তগত হাইওয়ে সড়কের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় হাইওয়ে সড়কের উপর পাথর, বালু, নির্মাণ সামগ্রী স্তুপ করে রাখাসহ অস্থায়ী স্থাপনা নির্মাণ করার দায়ে পাঁচ জন পাথর ব্যবসায়ীকে ৮০,০০০/- (আশি হাজার) টাকা অর্থদন্ড এবং ড্রাইভিং লাইসেন্স ব্যতীত যানবাহন চালানোর দায়ে এক ট্রাক চালককে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এ দন্ডাদেশ প্রদান করেন।
এ সময় তেঁতুলিয়া মডেল থানার এসআই গোলাম নুর কিবরিয়া সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।
এ অভিযান অব্যাহত থাকবে।
জনসেবায়_জনপ্রশাসন
জেলা প্রশাসন, পঞ্চগড়।


