print news || Dailydeshsomoy

শুভ বসাক, ময়মনসিংহ:

১৫০০ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু।গতকাল সন্ধ্যা ৭ টায় পাটগুদাম অবাঙ্গালী ক্যাম্পের ৫০০ অসহায় শীতার্তদের মাঝে, রাত ০৮ টায় কৃষ্টপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১৮ নং ওয়ার্ডের শীতার্ত ৫০০ মানুষের মাঝে এবং রাত ০৯ সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মচারী ও সাধারণ অসহায় মানুষের মাঝে ৫০০ কম্বল বিতরণ করেন মেয়র। এ সময় উপস্থিত ছিলেন মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মাহাবুল হোসেন রাজীব, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, ১৮ নং ওয়ার্ড কাউন্সিল মোঃ হাবিবুর রহমান হবি, মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আব্দুল আওয়াল মিন্টুসহ প্রমূখ।