
প্রকাশিত,২৩, জানুয়ারি,২০২৩
শুভ বসাক, ময়মনসিংহ ঃ
‘উষ্ণতা ছুঁয়ে যাক আপনজনে’ এ প্রত্যয় কে ধারণ করে ২০ জানুয়ারী (শুক্রবার) আপনজন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে দেশের উত্তর অঞ্চলের লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার বর্ডার এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেন। সংগঠনটির সভাপতি মুজিবুর রহমান ফরহাদ বলেন – দেশের উত্তর অঞ্চলে শীতের তীব্রতা বেশি তাই আমরা এবার ৩য় ধাপে প্রায় ১০০টি পরিবারের মাঝে শীতবস্ত্র ও কম্বল তুলে দেই। শীতকালীন এ ইভেন্টে উপস্থিত ছিলেন সমন্বয়ক আব্রার শাহরিয়ার জাকির, সাধারণ সম্পাদক শেখ ফয়সাল বিন ফরিদ ও সাংগঠনিক সম্পাদক আবির হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান শিমুল, সহ সাংগঠনিক আরিফ হাসান সহ সংগঠনের দায়িত্বশীলরা।


