print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৩, জানুয়ারি,২০২৩

সুমন আহমেদঃ

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ৯৮ ব্যাচের এস এস সি শিক্ষার্থীদের বন্ধু সংগঠন ফ্রেন্ডস ফোরাম ‘৯৮ (সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত) এর কমিটি গঠন করা হয়েছে। ২০২৩-২০২৫ মেয়াদে (৫১) একান্ন সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন রোমান মিয়া সোহাগ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মফিজ উদ্দীন ইমন এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল হক শামীম।

এছারা ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আবুবক্কর সিদ্দিক, মহিলা বিষয়ক সম্পাদক – মোসাঃ সোনিয়া আক্তার, দপ্তর সম্পাদক- দেলোয়ার হোসেন, পরিকল্পনা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক- তানভীর আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক- খালেদ জসিম ও ধর্ম বিষয়ক সম্পাদক- হেলাল উদ্দীন সহ তের জন কার্যনির্বাহী সদস্য এবং সাতজন প্রবাসী কার্য নির্বাহী সদস্য নির্বাচন করা হয়েছে। উক্ত কমিটি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।

উল্লেখ যে, সংগঠনটি ইতিমধ্যে সামাজিক ও মানবিক কর্মকান্ডের মাধ্যমে ব্যাপক প্রসংশা কুড়িয়েছে।
মতলব উত্তর উপজেলার ৯৮ ব্যাচের এস এস সি শিক্ষার্থীদের বন্ধু সংগঠন ফ্রেন্ডস ফোরাম ‘৯৮ (সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত) এর কমিটি গঠন করা হয়েছে।