
প্রকাশিত,২৬, নভেম্বর,২০২২
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
একজন মানবিক, নেই কোন অহংকার তিনিই হলেন নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদ।
গতকাল রাত আনুমানিক ১টার দিকে ছুটে চলেন ছিন্নমূল অসহায় শীতার্তদের খুঁজে নেত্রকোণার সদর থানাধীন কোর্ট স্টেশন এবং বড় স্টেশন এলাকায়।
অসহায় শীতার্তদের খুঁজে খুঁজে কম্বল বিতরণ করেন।
এ দৃশ্যপট দেখলেন সেখানকার স্থানীয়রা এবং এসপি ফয়েজ আহমেদ-এর প্রতি তাদের এমন মানবিক আচরণ দেখে আবেগে আপ্লূত হয়ে অনেকেই বলেন সত্যিই তিনি একজন মানবিক পুলিশ সুপার।
পাশা-পাশি ছিন্নমূল অসহায় ব্যক্তিরা শীতের একটি করে কম্বল পেয়ে খুবই আনন্দিত।
শীতার্ত ব্যক্তিরা জানেন না তিনি একজন পুলিশের এসপি।
যখন জানলো তিনিই এই জেলার পুলিশ সুপার ঠিক তখনেই শীতার্ত ব্যক্তিরা হতবাক।
মন প্রাণ উজাড় করে অশ্রুসিক্ততায় দোয়া করেন এসপি ফয়েজ আহমেদের জন্য।
এ প্রসংঙ্গে জেলার সুযোগ্য এবং মানবিক পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, এই তিক্ততার শীতে আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সবাইকে মহান আল্লাহ তায়ালা সুখেই রেখেছেন।
তবে যারা ছিন্নমূল, অসহায় পরিবারের নিন্মআয়ের লোকজন খুবই কষ্ট করছেন।
তাই আসুন আর্তমানবতায় তাদের পাশে দাঁড়াই এবং যার যেমন সামর্থ্য আছে ততটুকুই সাহায্য করি।
তিনি আরো বলেন, নেত্রকোণা জেলা পুলিশের পক্ষ থেকে আটপাড়া, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি, কমলাকান্দা,পূর্বধলা উপজেলায় ছিন্নমূল অসহায় ব্যক্তিদের পাশে থেকে কম্বল বিতরণ করা হয়েছে।


