
প্রকাশিত,০৫, নভেম্বর,২০২২
নিজস্ব প্রতিনিধি ঃ
পূর্ব লন্ডনে পিপলস্ এইড ইন্টারন্যাশনাল ইউকের কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা সংস্থার চেয়ারম্যান জাহাঙ্গীর ফিরোজ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার প্রধান নির্বাহী পরিচালক আব্দুস সালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরণ গরীব দুঃখী মানুষের সেবা করতে চেয়েছিলেন, কিন্তু দুঃখজনকভাবে স্বাধীনতা বিরোধী, ক্ষমতালোভী ও বিপথগামী চক্র তাকে নির্মমভাবে হত্যা করে। এখন তার আদর্শে অনুপ্রাণিত অনুসারীরা সেই মানবিক কাজটি করছেন। পিপল’স এইড ইন্টারন্যাশনাল, ইউকে তার অন্যতম দৃষ্টান্ত।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ব্যারিস্টার আতাউর রহমান, ব্যারিস্টার আব্দুল আজিজ, লুৎফুর রহমান সায়েদ, এ কিউ চৌধুরী মুরাদ, কুতুব উদ্দিন হাজারী, আশরাফ উদ্দিন, ডক্টর গোলাম কবির, আলী হোসেন, রাফিক উল্লাহ, এ.কে আজাদ, এম.এ আহাদ মজুমদার, আবু জাফর, আব্দুর রব, আবু সায়েদ কাশেম, আব্দুল্লাহ আল মামুন, নূরনবী ও রাসেল আহমেদ প্রমুখ।
সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশী বংশদ্ভূত ব্রিটিশ নাগরিক ও ফেনীর কৃতি সন্তান জাহাঙ্গীর ফিরোজ তার বক্তব্যে উক্ত সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকে সংস্থার সকল মানবিক কার্যক্রমের চিত্র তুলে ধরেন। সংস্থাটি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার প্রদান ও নগদ অর্থ বিতরণ এর অন্যতম কার্যক্রম।
এযাবৎ বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ফেনী ও বগুড়ায় ২৬১ জন প্রতিবন্ধীকে সংস্থার পক্ষ থেকে হুইলচেয়ার প্রদান করা হয়।


