print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৬, অক্টোবর,২০২২

মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ

বলছিলাম নেত্রকোণা জেলার সুযোগ্য জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের কথা।

যোগদানের পর পরই তিনি প্রথম কার্যদিবসের মধ্যে দিয়েই প্রতি বুধবার নেত্রকোণা জেলার ১০টি উপজেলা থেকে আসা আগত দর্শনার্থীদের সেবার মান আরো দূর্বার গতিতে এগিয়ে নিতেই হাতে নেন গণশুনানির কার্যক্রম।

তিনি একজন মানবিকের প্রদর্শন প্রতিচ্ছবি রূপকথাতেও হার মানেন উনার কাছে।

নেত্রকোণায় এ রকম সেবার মান পাওয়ায় ইতিমধ্যে ব্যাপক সাড়াও পেয়েছেন ডিসি অঞ্জনা খান মজলিশ।
পরিদর্শনকালে দেখা মিলে কয়েকজন সেবা নিতে আসা আগত দর্শনার্থীদের সংঙ্গে কথা হলে জানান,শুধু আমরা নই আজ প্রায় ৩০ জনের মতো লোক গণশুনানির কার্যক্রমে আসি এবং সম্মানিত জেলা প্রশাসক মহোদয় আমাদের অভিযোগ, অভাব,আবেদন, নিবেদন পরোক্ষভাবে এবং মনোযোগ সহকারে শুনেন এবং অত:পর সমাধান করে দিচ্ছেন।

এ প্রসংঙ্গে জেলার সুযোগ্য জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ বলেন, আমি দৃড় প্রত্যয় নিয়েই প্রতি বুধবার গণশুনানির কার্যক্রম পরিচালনা করি।
আগত সম্মানিত ব্যক্তিদ্বয়রা বিভিন্ন প্রকার সমস্যা নিয়ে আসেন যে গুলি অভিযোগ, আবেদন আইনির মাধ্যমে সমাধান করা যায় আমি যথাযথ চেষ্টা করি সেগুলি সমাধান করে দিতে।
তিনি আরো বলেন, অনেকেই আসেন অভাব নিয়ে, আমি,সরকারের পক্ষে যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করি।
আমি যতদিন এই জেলায় আছি জনগণের স্বার্থে প্রতি বুধবার গণশুনানির কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে।