
প্রকাশিত,২৪, অক্টোবর,২০২২
মিন্টু খন্দকার: শেরপুর নকলা প্রতিনিধিঃ
চিনির কৃত্রিম মূল্য বৃদ্ধি এবং পণ্যের মূল্য তালিকা না থাকায় পণ্য সংরক্ষণের দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করেছে শেরপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৪ অক্টোবর )শেরপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সরেজমিনে অভিযান পরিচালনা শেষে এ তথ্য প্রদান করেন।
চিনি মূল্য সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করা এবং মূল্য তালিকা না টানানোর অভিযোগে অতিরিক্ত বেশি দামে বিক্রি করায়,মেসার্স আসাদ এন্টারপ্রাইজ এবং মেসার্স নিযামতি ষ্টোর এই দুই ব্যবসা প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির শেরপুর জেলা কর্মকর্তা রুবেল আহাম্মেদ
এছাড়া বিভিন্ন দোকানে মনিটরিং করা হয়। অভিযানে সহযোগিতা করেন নকলা থানা পুলিশের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।


