print news || Dailydeshsomoy

প্রকাশিত,২১, অক্টোবর,২০২২

কলমাকান্দা প্রতিনিধি :

নেত্রকোনায় জেলা পুলিশের মাসিক সভায় কাজের পর্যালোচনা ও মূল্যায়ন করে ভালো কাজের স্বীকৃতি হিসেবে জেলার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) নেত্রকোনা জেলা পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে এক অনুষ্ঠানে পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ পুরস্কার, ক্রেষ্ট ও সম্মাননা স্মারক মোহাম্মদ আবদুল আহাদ খানের হাতে তুলে দেন ।

এসময় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ও সকল থানার ওসি উপস্থিত ছিলেন।