
প্রকাশিত,২৯, সেপ্টেম্বর,২০২২
নোমান আহমেদ (সিলেট) কোম্পানীগঞ্জঃ
কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের নিয়ে গঠিত সর্ববৃহৎ জনপ্রিয় সামাজিক সংগঠন, যা বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত,কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের বহুল কাঙ্কিত কেন্দ্রীয় পুর্নাঙ্গ কমিটি আগামী ০১/১০/২০২২ রোজ শনিবার সংগঠন এর কোম্পানীগঞ্জ উপজেলা সদরস্থ কার্যালয়ে বিকাল ২ ঘটিকার সময় সংগঠন এর দেশের কার্যবাস্তবায়ন কমিটি কর্তৃক ঘোষণা করা হবে।
উক্ত অনুষ্ঠান সার্বিকভাবে সফল করার জন্য সংগঠন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মঈন উদ্দিন মনি এবং সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ নুর, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমেদ দেশ এবং প্রবাসের সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
উক্ত অনুষ্ঠান সফলের লক্ষ্যে সংগঠন এর বিভিন্ন দেশের শাখা কমিটির এক ভার্চুয়াল সভা অদ্য ২৮/০৯/২০২২ তারিখে অনুষ্ঠিত হয়।
সংগঠন এর সভাপতি মঈন উদ্দিন মনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ নুরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সৌদি আরব শাখার সভাপতি হাফিজ মাওলানা আনছার উদ্দিন,সৌদি আরব শাখার তত্ত্বাবধায়ক মোঃ নুর মিয়া, নুরুল ইসলাম,বাহরাইন শাখার সভাপতি হাফিজ শুয়াইবুর রহমান, কাতার শাখার সভাপতি মোঃ তৈমুছ আলম, ওমান শাখার সভাপতি আনিছুর রহমান,আরব আমিরাত শাখার সভাপতি ওলিউর রহমান খাঁন, সৌদি আরব শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, মোঃ আলী আকবর, সৌদি আরব শাখার সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, বাহরাইন শাখার সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমেদ, অর্থ সম্পাদক জুয়েল রানা, প্রচার সম্পাদক দলোয়ার খাঁন,কাতার শাখার সাংগঠনিক সম্পাদক মুহিব খাঁন, কেন্দ্রীয় নেতা মোঃ জামাল উদ্দিন, মাওলানা আব্দুল লতিফ, আলা উদ্দিন আলা,
ফারুক আহমেদ, মাওলানা ইমাম উদ্দিন, আবু ছায়েদ আহমেদ প্রমুখ


