
প্রকাশিত,২১, সেপ্টেম্বর,২০২২
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
নেত্রকোণা জেলার পুলিশ সুপার সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বজায়, মাদক নিয়ন্ত্রণ, চাঁদাবাজ নির্মূল,অপরাধ নির্মূল সহ বিভিন্ন অপকর্ম রুখতে আগস্ট মাসে যারা জেলার বিভিন্ন থানায় নিজেদের দক্ষ,কর্মঠ, বিচক্ষণতার সহিত কাজ করে আইনশৃঙ্খলা বজায় রেখেছেন তাদের পুরস্কৃত করেন নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদ।
জানা যায়,শ্রেষ্ঠ সার্কেল হিসেবে পুরস্কৃত হন সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী,দূর্গাপুর সার্কেল,শ্রেষ্ঠ অফিসার ইনর্চাজ শাকের আহমেদ নেত্রকোণা মডেল থানা,শ্রেষ্ঠ জেলা গোয়েন্দা শাখার এসআই তাহের উদ্দিন, শ্রেষ্ঠ জেলা গোয়েন্দা টিম সহ বিভিন্ন থানার এসআই, ট্রাফিক সাব-ইন্সপেক্টর সহ অনেকেই।
এ সময় জেলা পুলিশ প্রধান সম্মানিত এসপি ফয়েজ আহমেদ, উপস্থিত সকল পুলিশ কর্মকর্তাদের উদ্যেশ্য করে বলেন,আপনারা সকলেই আজ যারা পুরস্কৃত হয়েছেন তাদের মতো করে দক্ষতার সহিত কাজ করুন এবং নেত্রকোণা জেলাকে মাদকমুক্ত, জুয়ামুক্ত,সন্ত্রাস মুক্ত রেখে জেলাবাসীকে শান্তিতে রাখার প্রত্যয়ে কাজ করে যান। আপনারাও ভাল কাজের জন্য পুরস্কৃত হবেন।
মাসিক অপরাধ সভায় অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার(প্রশাসন) ফখরুজ্জামান জুয়েল, সদর থানার সার্কেল সহ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাগণ।


