
প্রকাশিত,১৫, সেপ্টেম্বর,২০২২
হৃদয় হোসাইন-বেড়া (পাবনা)উপজেলা প্রতিনিধঃ
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় বীরমুক্তিযোদ্ধা এ্যাড.শামসুল হক টুকু এমপি কে তার নিবার্চনী এলাকা ৬৮পাবনা-১সাঁথিয়া বেড়া আগমন উপলক্ষে উৎসবমূখর পরিবেশের মধ্যে দিয়ে গণসংবর্ধনা দেয়া হয়েছে।বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর বেড়া সরকারি কলেজ মাঠে সাঁথিয়া ও বেড়া উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গ সহযোগি সংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,এ্যাড:এস.এম আসিফ শামস্ রঞ্জন,সভাপতি বেড়া উপজেলা আওয়ামীলীগ ও মেয়র বেড়া পৌরসভা।সভাপতিত্ব করেন,আব্দুল্লাহ আল-মাহমুদ দেলোয়ার,সভাপতি সাঁথিয়া উপজেলা আওয়ামীলীগ ও চেয়ারম্যান সাঁথিয়া উপজেলা পরিষদ।সঞ্চালনায় ছিলেন,প্রভাষক আবু সাইদ,সাধারণ সম্পাদক বেড়া উপজেলা আওয়ামীলীগ।উপজেলাও পৌর ছাত্রলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,আওয়ামীলীগ সহ দলের অঙ্গ ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে ফুলের তোরা দিয়ে ডেপুটি স্পিকার কে সংবর্ধিত করা হয়।কাজীর হাট ফেরী হয়ে তিনি বেড়া আসেন।এসময় সকল শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মী ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ,জনপ্রতিনিধি,মুক্তিযোদ্ধা,সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার শত শত মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে,গণসংবর্ধনাকে কেন্দ্র করে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতকর্মীরা খন্ড মিছিল নিয়ে জমায়েত হয় বেড়া সরকারি কলেজ মাঠে।গণসংবর্ধনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়,এসময় গান পরিবেশেনা করেন,এশী,চিশতী বাউল,কাজী নওরীন,মহুয়া মুনা,রুমি খান,সাজু,আতিক স্থায়ীয় কন্ঠ শিল্পী।
হৃদয় হোসাইন,
বেড়া,পাবনা


