print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২৫-১১-২০২০
মোঃ অনিক দেওয়ান, চাঁপাইনবাবগঞ্জ :

চাঁপাইনবাবগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২৫ নভেম্বর বুধবার বিকেল সাড়ে ৩ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক এ.কে এম তাজকির-উজ্জ-জামান সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এনডিসি মো. রবিন মিয়া, ভোক্তা অধিকারের সহকারি পরিচালক মো. জোহরুল ইসলাম, জেলা সেনেটারী ইন্সেপেক্টর কোবাদ আলী, চেম্বারের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম।
ক্যাবের সভাপতি আব্দুল হান্নান, ব্যবসায়ীদের মধ্যে মো. নাসির আলী, মোশারফ হোসেনসহ অন্যরা। সেমিনারে ভোক্তা অধিকার আইন বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।