print news || Dailydeshsomoy

আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃ

করোনাকালীন সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল এর নির্দেশনা এবং সার্বিক ত্বত্তাবধানে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ (Second wave) মোকাবেলায় জেলা ও উপজেলায় মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিতকরণে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায়, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ রোধকল্পে সাতক্ষীরা জেলায় ০১ মার্চ ২০২০ হতে ২৫ নভেম্বর ২০২০ পর্যন্ত পরিচালিত মোট ১৩৯৭ টি মোবাইল কোর্টের অভিযানে ৩৬০৭টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৫৪,০৬,৬৭৯/-(চুয়ান্ন লক্ষ ছয় হাজার ছয়শত ঊনআশি) টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৭৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে।
যার মধ্যে আজ বুধবার ২৫ নভেম্বর ২০২০ পরিচালিত মোট ৫ টি মোবাইল কোর্টের অভিযানে ১৭ টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৬,৮০০/-( ছয় হাজার আটশত) টাকা জরিমানা আদায় করা হয়।