
প্রকাশিত,০৬, সেপ্টেম্বর,২০২২
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
আজ নেত্রকোণায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বরণ করে নিলেন নবাগত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এবং জেলা পুলিশ প্রধান পুলিশ সুপার ফয়েজ আহমেদকে।
জানা যায়, ৪ মাসের ব্যবধানে নেত্রকোণা জেলা দুই কর্ণধার জেলা প্রশাসক এবং পুলিশ সুপার যোগদান করেন। তারই লক্ষ্যে আজ মঙ্গলবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা কমান্ড,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ইউনিটের সম্মানিত ব্যক্তিদ্বয় ডিসি অঞ্জনা খান মজলিশ এবং সম্মানিত এসপি ফয়েজ আহমেদ কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরুল আমিন,বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সন্তান কমান্ড,সুধীজন এবং সাংবাদিক দ্বয়। উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এবং জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন আপনারা দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে দিয়েছেন স্বাধীন বাংলাদেশ।
আপনাদের এই ঋণ আমরা দিতে পারবো না। তাই তো আমরা বলি দাম দিয়ে কিনেছি এই বাংলাদেশ আর এই দাম আপনাদের অবদান।


