print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৪, আগষ্ট,২০২২

এস চাঙমা সত্যজিৎ ‌‌
চট্টগ্রাম বিভাগঃ

খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর উপজেলার ৫ নং ভাইবোনছড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাকুজ্যাছড়ি গ্রামের এক অসহায় নিঃস্ব অভাবী নারী সোনালী চাকমার শিশু সন্তান রামকৃষ্ণ চাকমার পড়াশোনার দায়িত্বভার গ্রহণ করলেন দুই জনপ্রতিনিধি ৩০৯ নং সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা ও ৫ নং ভাইবোনছড়া ইউনিয়নের চেয়ারম্যান সুজন চাকমা।

গত বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলা সদরের হাট-বাজারে নিয়ে গেলে এক সৌভাগ্যবান নজরে পড়ে অভাবী নিঃস্ব গর্ভধারিনী মা সোনালী চাকমা ডাকনাম রূপালী চাকমা তার শিশু সন্তান রামকৃষ্ণ চাকমাকে (৬) কূলে বসে রেখেছে। সেই হতভাগা নারী সোনালী চাকমার (রূপালী) শিশু সন্তান রামকৃষ্ণ চাকমার পড়াশোনার যাবতীয় দায়িত্ব নিলেন ৩০৯ নং সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা ও ৫ং ভাইবোনছড়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান সুজন চাকমা। সংরক্ষিত মহিলা আসনের এমপি ‘বাসন্তী চাকমা’সেই হতভাগা নিঃস্ব অসহায় নারী সোনালী চাকমাকে (রূপালী) নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রাদি ও খাদ্যদ্রব্যসহ নগদ অর্থ প্রদান করেছেন।”

খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর উপজেলার ‘৫নং ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ‘সুজন চাকমা’ বললেন, গতকাল হাট-বাজারে সন্তান বিক্রি করতে আসা হতভাগা নারী সোনালী চাকমার বাড়িতে যেতে হবে ।

ভাইবোনছড়া বাজারে পৌঁছার সাথে সাথে চেয়ারম্যানসুজন চাকমা তাঁর সহকারীকে বিকাশে টাকা পাঠিয়ে দিয়ে বললেন, সেই হতভাগা নারী সোনালী চাকমা ডাকনামা রূপালী চাকমা ও তার গর্ভেধারণকরা করা শিশু সন্তান রামকৃষ্ণ চাকমার জন্য কিছু নতুন জামা কাপড় ও চাল কিনে নিয়ে আসো। চেয়ারম্যান সুজন চাকমার সহকারী তড়িঘড়ি করে বাজার থেকে কেনাকাটা করে দ্রুত পাকুজ্যাছড়ি গ্রামে পৌঁছে যায়। পৌঁছে দেখা গেলো সেখানে চেয়ারম্যান সুজন চাকমা অনেক আগেই উপস্থিত ছিলেন। সেখানে আরও উপস্থিত ছিলেন ভাইবোনছড়া ইউনিয়নের চেয়ারম্যান সুজন চাকমা, মংসানু মারমা, নিজস্ব প্রতিবেদক (আমি) ও গ্রামের কয়েকজন মুরুব্বি সাথে নিয়ে সোনালী চাকমার বাড়িতে পৌঁছে গেলাম।

ভাইবোনছড়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান সুজন চাকমার বাড়ি ও বাড়ির আশপাশ সবকিছু ঘুরে ঘুরে দেখেছেন। সোনালী চাকমার পারিবারিক অবস্থা অত্যান্ত নাজুক। সোনালী চাকমা বসবাস করে একটি গোয়াল ঘরের সংলগ্ন বারান্দায়। তার ছোট ভাইয়ের দেয়া গোয়াল ঘরের বারান্দা।
চেয়ারম্যান সুজন চাকমা সোনালী চাকমার জন্য নগদ অর্থ, চাল এক বস্তা, নতুন জামাকাপড় দিয়ে সহায়তা প্রদান করেন। তার সন্তানকে একটি সরকারি আবাসিক স্কুলে ভর্তি করিয়ে পড়াশোনার যাবতীয় খরচের দায়িত্ব নেন। আর সেই সাথে চেয়ারম্যান সুজন চাকমার মারফত খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহায়তা করবেন বলে আশ্বস্ত করেছেন।

ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদ এর সুযোগ্য চেয়ারম্যান ‘সুজন চাকমা’ গর্ভাধারিনী মা বাড়ি পরিদর্শের কিছু মুহূর্ত পরে আরও পরিদর্শন করতে আসেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ‘বাসন্তী চাকমা’ এমপি। তিনি মহিলাটির পারিবারিক সুখ শান্তি ও খোঁজখবর রাখেন। সেই সাথে সোনালী চাকমাকে চাল ০৬ বস্তা, ডাল, তেল, লবন, নতুন জামা কাপড়সহ নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এছাড়াও হতভাগা নারীকে সার্বক্ষণিক সহযোগীতা প্রদানের আশ্বাস দিয়েছেন এমপি বাসন্তী চাকমা।

এস চাঙমা সত্যজিৎ
চট্টগ্রাম বিভাগ।