
প্রকাশিত,০৫, আগষ্ট,২০২২
রংপুর ব্যুরো আনোয়ার হোসেন
অদ্য ০৫ আগস্ট” ২২ ইং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল’র ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, বিভিন্ন প্রজাতির গাছের চারা ও চেক বিতরণ অনুষ্ঠান সকাল ১০.৩০ ঘটিকায় টাউন হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইব্রাহিম খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, রংপুর। সভায় সভাপতিত্ব করেন আসিব আহসান, জেলা প্রশাসক, রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল আলীম মাহমুদ বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর, নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম, পুলিশ কমিশনার,রংপুর, ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার, রংপুর প্রমূখ।এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিগণ, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, আইনজীবী, সাংবাদিকবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
আলোচনা সভার পূর্বে সকাল ১০.০০ টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর অস্থায়ী প্রতিকৃতিতে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, সরকারি দপ্তর এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে শ্রদ্ধা নিবেদন করা হয়।


