
প্রকাশিত,২৬, জুলাই,২০২২
গাজীপুর কাপাসিয়া প্রতিনিধিঃ এসএম মাসুদ।
গাজীপুর কাপাসিয়া উপজেলায় ঢাকা কিশোরগন্জ আঞ্চলিক মহাসড়কে নিষিদ্ধ ব্যাটারী চালিত ২৫টি অটোরিক্সা জব্দ করেছে কাপাসিয়া থানা পুলিশ। ২৬ জুলাই মঙ্গলবার বিকেলে এ অভিযান চলে।
কাপাসিয়া সদর উপজেলার ইউএনও একেএম গোলাম মোর্শেদ খাঁন বলেছেন যানজট নিরসনের অটো রিকশার বিরুদ্ধে আইনগত দিক বিবেচনা করে ব্যবস্থা নেয়া হবে। এই অটো রিকশাগুলোর কোন বৈধতা নেই। এ বিষয়ে আমরা পর্যালোচনা করে ব্যবস্থা নেব।
কাপাসিয়া থানা অফিসার ইনচার্জ এ এফএম নাসিম জানান, বর্তমান সময়ে যানজট সমস্যা মানুষের নিত্যদিনের ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা থেকে উত্তরণে লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ি, অবৈধ রিক্সা, অবৈধ ইজিবাইক-অটোরিক্সা সড়কে চলাচল বন্ধে ইজি বাইকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্প্রতি কাপাসিয়া উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা ও যানজট নিরসনের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে ইউএনও একেএম গোলাম মোর্শেদ খাঁন বলেন,ইজিবাইক মহাসড়ক থেকে নিষিদ্ধ করে দিলে ফলে যানজট ও দুর্ঘটনার পরিমাণ অনেকটাই কমে আসবে।
তিনি বলেন, যানজট সমস্যা মানুষের নিত্যদিনের ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা থেকে উত্তরণে ইজিবাইক-অটোরিক্সা মহাসড়কে চলাচল বন্ধ করতে হবে। আমরা বারবার পদক্ষেপ নিয়েও তা করতে পারছি না। জনপ্রতিনিধি ও প্রশাসন একসাথে কাজ করলে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবেনা।
তিনি আরো বলেন, সাধারণ রিকশার গতি স্বাভাবিক পর্যায়ে থাকে। যার ফলে কোন গাড়ি পিছন থেকে ধাক্কা না দিলে তেমন কোন দুর্ঘটনা ঘটে না। তবে ব্যাটারি চালিত রিকশাগুলোর ক্ষেত্রে দুর্ঘটনা বেশি হয়। কারণ এগুলোর গতি কিছু কিছু সময় ইজিবাইকের চেয়েও বেশি হয়। যার ফলে হঠাৎ ব্রেক ধরতে গেলে যাত্রী পিছন থেকে পরে যায়। এতে অনেকে আহত হয়। এজন্য ব্যাটারি চালিত রিকশার জন্য নূন্যতম প্রশিক্ষণ যেটা দরকার সেটাও তারা নেয় না। ছোট নেই বড় নেই সবাই নিয়ে বের হয়ে যায়। দ্রুত গতিতে চলাতে গিয়ে দুর্ঘটনা ঘটে।
এসএম মাসুদ


