print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৯, জুলাই,২০২২

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়ন কার্ড ধারী ৪ হাজার ৪ শত ৯৩ জন হতদরিদ্রের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৮ জুলাই) দুপুরে ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে অসহায়, হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। ভিজিএফের চাল বিতরণ করেন গোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মো.নাসির উদ্দিন হাওলাদার ।

এ সময় উপস্থিত ছিলেন- ট্যাগ অফিসার মাহবুব আলম , গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম হাওলাদার, প্যানেল চেহারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. দুলাল প্যাদাসহ ৯ টি ওয়াডের ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য গন, আওয়ামী লীগ, যুব লীগ,ছাত্র লীগের নেতৃ বৃন্দ। ঈদুল আযহা উপলক্ষে অসহায়,হতদরিদ্র ও দুস্থ পরিবারগুলো চাল পেয়ে আবেগে আপ্লূত হয়ে পড়েন ।