
মোঃ বাবুল নেত্রকোণা,
নেত্রকোণা জেলার পাহাড় দূরবর্তী এলাকা কলমাকান্দা আর এই উপজেলার রংছাতি ইউনিয়নের ডিঙ্গাপুতি গ্রামের ক্ষুদ্র জাতী এবং পাহাড়িদের বসবাস। আর সেখানেই প্রধান সমস্যা পানি। নেত্রকোণা জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট কাজি মোঃ আবদুর রহমান গত বছর প্রায় ৩০টি পরিবারকে কথা দিয়েছিলেন এর সমাধান তিনি করে দিবেন। সত্যিই জেলার সম্মানিত জেলা প্রশাসক কথার প্রতিশ্রুতি রক্ষা করেছেন।
নেত্রকোণা জেলার জনস্বাস্থ্য প্রকৌশলের সহোযোগিতায় আজ সোমবার জেলা প্রশাসক কলমাকান্দার রংছাতি ডিঙ্গাপুতি গ্রামে গিয়ে গভীর নলকূপের উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা প্রশাসন, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল এবং সুধীজন।
এ ব্যাপারে নেত্রকোণা জেলার জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট কাজি মোঃ আবদুর রহমান এ প্রতিবেদককে জানান, নেত্রকোণার অদূরদর্শী এলকা,পর্যটন এবং পাহাড়ি এলাকা।আর সেখানে জীবনমানের প্রধান সমস্যা পানি আর এই বিষয়টি আমার নজরে আসলে নেত্রকোণা জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কে তাগিদ দেই একটা গভীর নলকূপের ব্যবস্থা করার জন্য এবং আজ তা সম্পুর্ন হলো এতে আমি অনেক খুশি হয়েছি এই জন্য যে,তাদের মুখভঙ্গি উচ্ছ্বাস দেখে।


