print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৭, এপ্রিল,২০২২

ক্যাম্পাস প্রতিবেদক,ঃ

ঢাকা কলেজস্থ চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে শিক্ষা-ঐক্য-ভ্রাতৃত্ব এর মূলমন্ত্র সামনে রেখে আজ ধানমন্ডি-২ এর স্টার হোটেল এন্ড কাবাবে ১৭ তারিখ ১৫ তম রোজায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল তাছাড়াও রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহিন সাহ মাহমুদ এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ,প্রশাসনিক কর্মকর্তা সহ রাষ্ট্রীয় ও সামাজিক ভাবে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ।

ইফতার অনুষ্ঠানে ছাত্রদের উপস্থিত ও সুন্দর আয়োজন দেখে আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল বলেন, সত্যি আমাদের জন্য গর্বের বিষয় যে,চাঁদপুর থেকে ঢাকা কলেজে আমাদের এতগুলো ছাত্র পড়াশোনা করছে।

তিনি আরো বলেন, তোমাদের এমন সুন্দর আয়োজনকে সাধুবাদ জানাই,আশা করি ভবিষ্যতেও যেনো আরো এমন আয়োজন করতে পারো এবং জাতির ভবিষ্যতে অগ্রণী ভূমিকা পালন করবে ।
তাছাড়াও বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ ইফতার অনুষ্ঠানের অনেক প্রশংসা করেন এবং বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে ভবিষ্যতে দেশের পক্ষ হয়ে কাজ করতে উপদেশ রাখেন।

অনুষ্ঠান শেষে ত্রিমোহনার(ঢাকা কলেজস্থ চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ) বর্তমান কমিটির সভাপতি(হৃদয় আহমেদ প্রিতম) ও সাধারণ সম্পাদক(নাঈম মো. আব্দুল আজিজ) এক বিবৃতিতে বলেন আজকের ইফতার অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পূর্ণ করার পিছনে সকলের অবদান রয়েছে।তবে, ত্রিমোহনার সহ-সভাপতি হাসান শুভ্র এই অনুষ্ঠানকে সফল করার পিছনে অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতা করেছে তাকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই।

আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছি বলেই এমন একটি সুন্দর মূহুর্তে সবাইকে নিয়ে উপভোগ করতে পেরেছি।আমরা এই ধারা ভবিষ্যতে অব্যাহত রাখতে চাই আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।