
প্রকাশিত,১০, এপ্রিল,২০২২
জাহাঙ্গীর আলম মুকুল
নিজস্ব প্রতিনিধিঃ
খুলনার ডুমুরিয়া সদরে উপজেলা প্রশাসন ও খুলনা পানি উন্নয়ন বোর্ড’র যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।রবিবার (১০ এপ্রিল) সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তৃতীয় ধাপের এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ। সার্বিক পরিচালনায় ছিলেন পানি উন্নয়ন বোর্ড খুলনা উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মিজানুর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাসনাতুজ্জামান। অভিযানে সহায়তা করেন, ইন্সপেক্টর অপারেশন মোঃ ইমদাদ হোসেনের ৪৫ সদস্য বিশিষ্ট পুলিশের একটি টিম। এবং পল্লী বিদ্যুৎ ডুমুরিয়া জোনাল অফিস।
উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মিজানুর রহমান জানান, ডুমুরিয়া সদরে পাউবোর ৬ একর ৪৫ শতাংশ জমিতে অবৈধ স্থাপনা গড়ে প্রায় তিন শতাধিক ব্যক্তি পাকা ইমারত নির্মাণ সহ ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে আসছে। এ অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে ইতি পূর্বে আরও দু’বার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে কিন্তু দখলদারেরা কিছুদিন যেতে না যেতেই আবার তা দখলে নিয়ে নেয়। সম্প্রতি উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে পাউবোর সম্পত্তি উদ্ধার ও দখলে নিতে এ অভিযান শুরু করে এবং তা অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন এই জায়গায় গড়ে ওঠা সকল স্থাপনা উচ্ছেদ করে সীমানা কাঁটা তারের বেড়া দেয়া হবে। এজন্য নিয়োগ করা হয়েছে ৩টি এস্কেভেটর ও ১৫ সদস্য বিশিষ্ট একটি লেবার টিম। আশু দখল নিশ্চিত, এরপর সরকারি সিদ্ধান্তে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে।


