
প্রকাশিত,০৬, এপ্রিল,২০২২
বগুড়া প্রতিনিধি ঃ
পবিত্র মাহে রমজানের ৪র্থ দিনে বগুড়ায় ছিন্নমুল ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে শহরের রেলস্টেশনে নিজস্ব উদ্যোগে ২ শতাধিক মানুষের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন সবুজ স্বপ্ন ফাউন্ডেশন ও ওয়ার্ল্ডভিউ বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান লায়ন খায়রুল আলম লাখিন।
বিতরণকালে তিনি বলেন, পবিত্র মাহে রমজানে সমাজে গরীব অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে একটু সহায়তা দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মানুষের মাঝে ইফতার বিতরণ করাও মানবতা। ছিন্নমূল মানুষকে ইফতার করিয়ে নিজেদের ইফতার করার মধ্যে এক আত্মতৃপ্তি থাকে। যে আত্মতৃপ্তি পেয়ে নিজেরা খুবই গর্বিত।’
তিনি আরো বলেন, মানুষের পাশে দাঁড়ালে তারাও আমাদের ভালবাসে এবং আমাদের জন্য দোয়া করেন। মানুষের ভালবাসা পেয়ে আমরা অনুপ্রানিত। এমন কাজে সামর্থ অনুযায়ী সবাইকে এই মানুষগুলির পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।
ইফতার নিতা আসা জয়নাব বানু বলেন, ‘আমি রাস্তায় ঘুরে ঘুরে টাকা তুলি। কিনে ইফতার খেতে হয়। আজ বানানো ইফতার পেয়ে খুব আনন্দিত। ইফতার দেখতে যে সুন্দর খেতে আরো বেশি ভাল লাগবে।’
রিক্সা চালক মালেক বলেন, ‘সারাদিন রিক্সা চালিয়ে শহরের স্টেশনে এসে বসলে শিশুদের জন্য ানেক ফাউন্ডেশনের লোকেরা ইফতার দিয়ে যান। কোন দিন বিরিয়ানি আবার কোন দিন খিচুরি দিয়ে থাকেন। আবার কোন দিন সোলা, মুড়ি, খেঁজুর দিয়ে থাকেন।’
এসময় উপস্থিত ছিলেন তৌফিক, নিবিড়. আলম, বাশার, তমা, শিমুসহ প্রমুখ।


