
প্রকাশিত,১০, মার্চ,২০২২
সুমন আহমেদ :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সোনার বাংলা ক্লাবের উদ্যোগে ৭৫০জন শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে উপজেলার বাগানবাড়ি আইডিয়েল একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে সোনার বাংলা ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বাগানবাড়ি আইডিয়েল একাডেমির প্রধান শিক্ষক আ. আজিজ মাষ্টারের সভাপতিত্বে ও অত্র সংগঠনের সহ-সভাপতি রিয়াদ বকাউলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগানবাড়ি ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মামুন।
আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, ইউপি সদস্য সাইফুল ইসলাম সুমন, সেলিম মোল্লা, চাঁন মিয়া, ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি উকরাম সরকার, বাগানবাড়ি বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. তোফায়েল আহম্মেদ, বাগানবাড়ি আইডিয়েল একাডেমির শিক্ষক কাউছার আহাম্মেদ, সেনার বাংলা ক্লাবের সদস্য হাবিবুর রহমান।
এসময় অতিথিবৃন্দ বলেন, পিছিয়ে থাকা জনগোষ্ঠীর সন্তানদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করে তাদের লেখাপড়ার সহযাত্রী হওয়ার মধ্য দিয়ে একটি অনন্য নজির স্থাপন করেছে সোনার বাংলা ক্লাব। বক্তারা ভবিষ্যতেও এ ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার জন আয়োজকদের প্রতি আহবান জানান। শিশুরা নতুন শিক্ষা সামগ্রী পেয়ে উল্লসিত।
এসময় সোনার বাংলা ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মতলব উত্তরে বাগানবাড়ি ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে
সুমন আহমেদ :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নে নিবন্ধিত জেলের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
১০ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলার বাগানবাড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ২৮৩ জন নিবন্ধিত জেলে পরিবারের মাঝে প্রতি মাসে ৪০ কেজি করে ২ মাসের এক সাথে মোট ৮০ কেজি করে চাউল বিতরণ করা হয় ৷
চাউল বিতরণকালে এক সংক্ষিপ্ত আলোচনায় বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার জেলেদের নানান সুবিধা দিচ্ছে সুতরাং ঝাটকা রক্ষায় সবাইকে সহযোগীতা করতে হবে৷ কোন জেলে নদীতে ঝাটকা দরবেন না ৷
তিনি আরও বলেন,ঝাটকা রক্ষায় সবার সচতেন থাকতে হবে । ঝাটকা রক্ষা করলে যখন ইলিশ হবে এই ইলিশ আপনারাই দরবেন এবং তার সুফল আপনারাই ভোগ করবেন ৷ তাই ঝাটকা দরা থেকে সবাইকে বিরত থাকতে হবে ৷
এ সময় উপস্থিত ছিলেন- ট্যাগ অফিসার ও প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আহসানুজ্জামান লুলু, ইউপি সচিব মহিউদ্দিন আহম্মেদ সোহেল, ইউপি সদস্য সাইফুল ইসলাম সুমন, সেলিম মেল্ল্যা, নজরুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।


