print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৮, ফেব্রুয়ারি,২০২২

মোঃ ফয়সাল আহমেদ- গোপালগঞ্জ:

দলবদ্ধ ধর্ষণের ঘটনায় র‍্যাবের হাতে গ্রেপ্তার ছয় আসামি আজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সন্ধ্যা সাড়ে ৭টায় আসামিদের আদালত থেকে নিয়ে যাওয়ার সময়
দলবদ্ধ ধর্ষণের ঘটনায় র‍্যাবের হাতে গ্রেপ্তার ছয় আসামি আজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সন্ধ্যা সাড়ে ৭টায় আসামিদের আদালত থেকে নিয়ে যাওয়ার
সময়, সংগৃহীত ছবি
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ছয় আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত রোববার বিকেল চারটায় গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবিরের আদালতে তাঁদের জবানবন্দি রেকর্ড করা হয়। আদালতের সাধারণ রেজিস্ট্রার কর্মকর্তা (জিআরও) মো. গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া আসামিরা হলেন রাকিব মিয়া ওরফে ইমন, পিয়াস ফকির, প্রদীপ বিশ্বাস, নাহিদ রায়হান, মো. হেলাল ও তূর্য মোহন্ত। এর আগে গত শুক্রবার রাতে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে গোপালগঞ্জের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। তাঁরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দলবদ্ধ ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে র‍্যাব জানিয়েছিল।