
প্রকাশিত,১৩, ফেব্রুয়ারি,২০২২
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসের বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল ১৩ ফেব্রুয়ারি উপজেল প্রশাসন ও পরিষদের উদ্যোগে রবিবার সকাল ১০ টায় উপজেলা হলরুমে উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যে রাখেন উজিরপুর – বানরীপাড়ার সংসদ সদস্য মোঃ শাহেআলম এমপি,,পৌরমেয়র গিয়াসউদ্দিন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, বিদায়ী নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস, সহকারী ভুমি কর্মকর্তা জয়দেব চক্রবতী , ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু, সিমা রানী শিল,মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াদুত সরদার, উপজেলা সাস্থ্য কর্মকর্তা সওকত আলী,কৃষি কর্মকর্তা মো: তৌহিদ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলি আর্শাদ,সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম,বড়াকোঠা ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড : সহিদুল ইসলাম মৃধা, শোলক ইউনিয়নের চেয়ারম্যান ড. আব্দুল হালিম,
প্রেস ক্লাব সম্পাদক মিজানুর রহমান । এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও আওয়ামীলীগে অঙ্গ সংগঠনের নেতা কর্মিগণ। জানা গেছে নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাস পদন্নতি পেয়ে অর্থ মন্ত্রণালয়ের সিনীয়ার সহকারী সচিব হিসাবে যোগদান করবেন।
গৌরনদী উপজেলার সহকারী ভুমি কর্মকর্তা ফারিহা তাসনিন পদন্নতি পেয়ে উজিরপুর উপজেলায় নির্বাহী অফিসার হিসাবে যোগদান করবেন ।


