print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৯, জানুয়ারি,২০২২

সুমন আহমে, চাঁদপুর ঃ

চাঁদপুর মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীতে আটটি বাল্কহেডকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৯ জানুয়ারী) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি হেদায়েত উল্ল্যাহ ধনাগোদা নদীতে অভিযান চালিয়ে বাল্কহেড আটটিকে জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি হেদায়েত উল্ল্যাহ জানান, ধনাগোদা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের অভিযানে আটটি নৌযানকে বৈধ সার্ভে সনদ না থাকায় অভ্যন্তরিণ নৌ-চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর ৬১ ধারায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও দন্ডবিধি ২৬৯ এর ৩ ধারায় হাসপাতালের আশপাশ এলাকা থেকে স্বাস্থ্যবিধি না মানায় ৩ জনকে ৬’শ টাকা জরিমানা করা হয়েছে। এখন থেকে নিয়মিতভাবে এসব বাল্কহেডের অবৈধ চলাচল বন্ধে অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

চাঁদপুর মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীতে আটটি বাল্কহেডকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।