print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৫, জানুয়ারি,২০২২

তপন দাস
নীলফামারী প্রতিনিধিঃ

আধুনিক ও উন্নত মানের একটি হুউল চেয়ারের জন্য দেশের বৃত্তবান ব্যক্তিদের প্রতি অনুরোধ করেছে শারীরিক প্রতিবন্ধী শ্রী দিপবাবু চন্দ্র দাস।

শ্রী দিপবাবু চন্দ্র দাস নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের নীলফামারী ( নটখানা ) গ্রামের শ্রী হরিদাস চন্দ্র দাস ও শ্রী দিপ্তী রানী দাসের প্রথম পুত্র ও চার ভাই বোনের সবার বড়।

এবিষয়ে শ্রী দিপবাবু চন্দ্র দাসের বাবা শ্রী হরিদাস চন্দ্র দাসের সাথে কথা হলে তিনি বলেন আমার চার ছেলে মেয়ের মধ্যে দিপবাবু সবার বড় , সে ( দিপবাবু) ২০০২ সালে জন্মের পর যখন তার বয়স ৫ বছর তখন পযন্ত সে স্বাভাবিক ভাবে হাটাচলা করলেও পরবর্তীতে তার ( দিপবাবু) আসতে আসতে শারীরিক পরিবর্তন দেখা দিলে তার অনেক চিকিৎসা করেও তাকে সুস্থ করতে পারিনি আর সে বিগতো ১৫ বছর ধরে হুউল চেয়ারে করে বেড়াচেছ। আর এখন তার হুউল চেয়ার টি চলাচলের অনুপযোগী হয়ে গেছে আর আর্থিক সমস্যার জন্য আমি তাকে একটি আধুনিক হুউল চেয়ার কিনে দিতে পারছি, তাই আমি দেশের বৃত্তবান ব্যক্তিদের প্রতি অনুরোধ করছি যেন তারা আমার এই শারীরিক প্রতিবন্ধী ছেলেটির কথা বিবেচনা করে যেন একটি আধুনিক হুউল চেয়ার দিয়ে সাহায্য করেন।

এবিষয়ে ৪ নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব ইব্রাহিম তালুকদারের সাথে কথা হলে তিনি বলেন আমি আপনার মধ্যমে বিষয়টি জানলাম আর আমি নবনির্বাচিত নতুন চেয়ারম্যান হওয়ার জন্য আমি কিছু বলতে পারছি না।

এদিকে নীলফামারী সমাজসেবা কার্যালয় মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ থাকার কারনে তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।

বিকাশ নাম্বার

০১৩০৮১৮৬৬১১