
প্রকাশিত ১৬-১১-২০২০
পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শাহ নেওয়াজ নামের এক সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (১৭ নভেম্বর) সকাল ১১ টার দিকে কোড়ালীয়া লঞ্চঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রাঙ্গাবালী থানায় সাধারণ ডায়েরি(জিডি) করা হয়েছে।
হামলার শিকার সাংবাদিক শাহ নেওয়াজ দৈনিক গণদাবী ও নয়াদিগন্ত পত্রিকার রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি এবং রাঙ্গাবালী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষ দর্শীরা জানান, সাংবাদিক শাহ নেওয়াজ ঢাকা থেকে এমভি জাহিদ-৪ নামের একটি লঞ্চ যোগে রাঙ্গাবালী উপজেলার কোড়ালীয়া আসেন। লঞ্চ থেকে নেমে পল্টনে দাড়ানোর সাথে সাথে মাহমুদ হাসান ওরফে শয়ন প্যাদা সহ কয়েকজন সন্ত্রাসী তার উপর হামলা চালায়। এসময় আহত হয় সাংবাদিক নেওয়াজ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে যায়। এ ঘটনায় রাঙ্গাবালী থানার ওসি মামলা নেয়নি পরে সাধারণ ডাইরি করেন।
এব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


