print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৯, ডিসেম্বর,২০২১

স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের শ্রীপুরে “শ্রীপুরস্হ গফরগাঁও -পাগলা ঐক্য পরিষদ” এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ডিসেম্বর) সন্ধ্যায় শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় এ কমিটি গঠন কল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর যুগান্তর প্রতিনিধি আব্দুল মালেক।
বক্তব্য রাখেন ক্বারি সিরাজুল ইসলাম, সাংবাদিক আব্দুল আজিজ,মোহাম্মদ আলী বাবুল,সেলিম আজাদ মেম্বার, মহিউদ্দিন আহমেদ, রাকিবুল হাসান আহাদ,শহিদুল ইসলাম সোহেল,শিমুল ফকির আবুল হোসেন,মীর্জা তোফায়েল প্রমুখ।

উপস্থিত ছিলেন, সাংবাদিক শফিকুল ইসলাম এশিয়ান টেলিভিশন, সাংবাদিক এস.এম জহির, রমিজ উদ্দিন কিউ টিভি প্রতিনিধি, শাহাবুদ্দিন, ওয়াসিম, আলমগীর হোসেন, সাইফুল ইসলাম, নয়ন, সুজন, আশরাফুল, খোরশেদ আলম, জসিম, মোমেন সহ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

সভায় মোহাম্মদ আলী বাবুলকে আহবায়ক, সেলিম আজাদকে যুগ্ন আহবায়ক ও রাকিবুল হাসান আহাদকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।