
প্রকাশিত,২০, ডিসেম্বর,২০২১
জয়পুরহাট প্রতিনিধিঃ
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন করেছেন জয়পুরহাট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম রাজু।
আজ সোমবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় জয়পুরহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সদর আমলী আদালতে তিনি মামলার আবেদন করেন।
বাদী ও আইনজীবী অ্যাডভোকেট মোজাহিদুল ইসলাম রাজু জানান, বিভিন্ন অনুষ্ঠান ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও জাইমা রহমানকে নিয়ে কটূক্তি ও বাজে মন্তব্য করেছেন ডাঃ মুরাদ হাসান। এতে তাদের পরিবারের মানহানি হয়েছে।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি নিজেই মানহানির মামলার আবেদন করেছেন। সদর আমলী আদালতের বিচারক অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আব্দুল্লাহ আল মামুন মামলাটি গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন।
নেওয়াজ মোর্শেদ নোমান
জয়পুরহাট


