
প্রকাশিত,১৮, ডিসেম্বর,২০২১
মো: বাবুল নেত্রকোণা থেকেঃ
মহান বিজয় দিবস এবং মুজিববর্ষ উপলক্ষে আজ নেত্রকোণা জেলার পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আয়োজন করেন নেত্রকোণা জেলার দক্ষ,বিচক্ষণ পুলিশ সুপার আকবর আলী মুন্সী।
এ সময় অন্যদের মাঝে উপস্তিত ছিলেন নেত্রকোণা জেলার বার বার পৌরমেয়র নির্বাচিত এবং নেত্রকোণা জেলার আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম খান,নেত্রকোণা জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায় সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
উক্ত সংবর্ধনায় আলোচনা সভায় বক্তারা বলেন,আপনারা বীর মুক্তিযোদ্ধাগণ নিজের জীবন বাজি রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আহব্বানে পাকিস্তানি শত্রুদের উপর দীর্ঘ নয় মাস যুদ্ধ করে আমাদের দিয়েছেন একটা স্বাধিকার দেশ এবং স্বাধীন ভাবে বাংলা ভাষা বলার অধিকার।
বক্তারা আরো বলেন আপনাদের ঋণ সামান্য সংবর্ধনা দিয়ে শোধ করা যাবেনা।
নতুন প্রজন্মান্তদের উদ্যেশে বলেন, হয়তু নতুন প্রজন্ম আপনাদের দেখতে পারবে না তবে আপনাদের কথা ইতিহাসে জানবে। পরিশেষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি ফুল দিয়ে বরণ সহস্র সম্মান রেখে সংবর্ধনা অনুস্টান সমাপ্তি করেন।


