print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১৫, ডিসেম্বর ২০২১

খুলনা প্রতিনিধি ঃ

ঝিনাইদহের সেনা সদস্য সাইফুল ইসলাম সাইফ হত্যা মামলায় ৮ আসামির ফাসির রায় দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার জরিমানা করা হয়েছে। আজ দুপুরে খুলনা বিভাগীয় দ্রæত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোঃ নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ৩জন আসামি পলাতক ছিলো।

আদালত সূত্রে জানাযায়, ২০১৮ সালে ১৮ আগস্ট রাতে ঝিনাইদহের বংকিরা পশ্চিমপাড়া এলাকার দুই ভাই সেনা সদস্য সাইফূল ইসলাম সাইফ ও নৌ সদস্য মনিরুল ইসলাম বড় ভাইয়ের শ^শুর সামসুল মোল্লাকে আনতে বদরগঞ্জ বাজারে যান।
রাত সাড়ে নয়টার দিকে বাড়ির পথে ফেরার সময় বেলতলারদাড়ি নামক স্থানে পৌঁছালে সংঘবদ্ধ ডাকত দল সাইফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম হত্যা করে। এ ঘটনার নিহতের পিতা অজ্ঞাতনামা আসামিদের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন্।
২০১৯ সালের ৩০ জুন মামলার তদন্ত কর্মকর্তা ঝিনাইদাহ থানার পুলিশ পরিদর্শক মো: মহসীন হোসেন ৮ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ২০জন সাক্ষ্য দিয়েছেন। ১২ নভেম্বর আদালতে যুক্তিতর্ক শেষে আজ দুপুরে খুলনা বিভাগীয় দ্রæত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন। ###

বাবুল আকতার
খুলনা।