
প্রকাশিত,০৮, ডিসেম্বর,২০২১
নিজস্ব প্রতিনিধিঃ
আজমিরীগঞ্জের শিবপাশায় অবৈধভাবে যান্ত্রিক উপায়ে ভূগর্ভস্থ মাটি উত্তোলনের দায়ে জড়িত এক ব্যাক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি’র ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়,আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে কতিপয় অসাধুচক্র এক্সেভেটর মেশিনের মাধ্যমে অবৈধভাবে মাটি উত্তোলন সহ বিক্রি করে আসছিল। এরই ধারাবাহিকতায়, গতকাল মঙ্গলবার বিকাল অনুমানিক সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি’র নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
পর অবৈধভাবে যান্ত্রিক উপায়ে ভূগর্ভস্থ মাটি উত্তোলনের কাজে লিপ্ত থাকার অভিযোগে ময়মনসিংহ শহরতলির বাসিন্দা শাওন মিয়া (২০)কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে ০১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি’র ভ্রাম্যমাণ আদালত।


