
প্রকাশিত,২৭, অক্টোবর,২০২১
সোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে ১৫ টি প্রশিক্ষণ প্রাপ্ত ঘোড়া উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
বুধবার (২৭ অক্টোবর)দুপুর ১২টার সময় বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে দিয়ে ঘোড়াগুলো বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন
ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা।
ঘোড়া হহস্থান্তর সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, যশোর সেনানিবাসের কর্নেল মাজহার ও ভারতের পক্ষে ছিলেন, কলকাতা সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মনমিথ সিং সবরওয়াল সহ বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এডি সেলিম বলেন, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ঘোড়াগুলো বেনাপোল চেকপোস্ট থেকে সেনাবাহিনীর ট্রাকে করে সাভারে নিয়ে যাওয়া হবে।
প্রেরক,সোহাগ হোসেন
বেনাপোল, যশোর
২৭/১০/২০২১


