print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৬, অক্টোবর,২০২১

মো: বাবুল নেত্রকোণা থেকেঃ

গত উপ-নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নৌকার বিরুদ্ধে নির্বাচন করে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হয়ে অল্প ভোটে বিজয়ী হন পূর্বধলা উপজেলার ধলামূলগাও ইউনিয়নের মো: ওমর ফারুক। বিজয় হওয়ার পর থেকেই চেয়ারম্যান ওমর ফারুকের বিরুদ্ধে নানা অনিয়ম, দূর্নীতির অভিযোগে অভিযুক্ত। ৪০ দিনের কর্মসূচি থেকে শুরু করে টির,আর,কাবিটা, কাবিখা মতো অসংখ্যায়িত অনিয়ম পাওয়া যায়।

উপজেলা পরিষদ থেকে পি আই সি প্রকল্পের নামে টাকা হরিলুট।
এলাকাবাসীর মতামত ইউপি চেয়ারম্যান ফারুকের বাবাও ছিল চেয়ারম্যান সেই সুবাদে তাকে ধলামূলগাও এর আপামর জনতা বিজয়ী করেছিল কিন্তু ফারুক চেয়ারম্যান লোভে পড়ে মরহুম বাবার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে। এর আগেও ওমর ফারুকের নিউজ হওয়ার পর নেত্রকোণা এসে এই প্রতিবেদক কে ম্যানেজ করার চেষ্টা করেছিল যার ভিডিও ফুটেজ বিদ্ধমান।

নাম প্রকাশে অনিইচ্ছুক কয়েকজন এলাকাবাসী বলেন, আমরা শুনেছি ফারুক চেয়ারম্যানের বিরুদ্ধে ১ কোটি ৩ লক্ষ ২০ হাজার টাকার অনিয়ম তাহলে সংলিস্ট কর্তৃপক্ষ কি করছেন–? এ বিষয়ে পূর্বধলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম বরাবরের মতোই বলছেন এমন অনিয়মের ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।