
মোঃ বাবুল, নেত্রকোণা থেকে-
নেত্রকোণা জেলাধীন পূর্বধলা উপজেলার ধলামূলগাও ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুকের বিরুদ্ধে ১ কোটি ৩ লক্ষ ২০ হাজার টাকার অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়, ধলামূলগাও ইউপি চেয়ারম্যান ওমর ফারুক পেশীশক্তি দ্বারা ইউনিয়ন পরিচালনা করে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় পূর্বধলা উপজেলা প্রকল্প বাস্তবায়নে অধীনস্তে টি,আর, কাবিখা, কাবিটা, ৪০ দিনের কর্মসূচির মতো বাস্তবায়িত প্রকল্প নাম মাত্র দেখিয়ে অফিসকে মেনেজ করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা যায়, গত জুন মাসে ৪০ দিনের কর্মসূচির প্রকল্প সরকারকর্তৃক আদেশ জারি যে এলাকার গরীব-দিনমজুর খেটে খাওয়া মানুষেদের দিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করার কথা। কিন্তু ধলামূলগাও ইউপি চেয়ারম্যান ইঞ্জিন চালিত ভেকু দ্বারা গ্রামীণ রাস্তাঘাট করিয়েছেন।
একদিকে যেমন শ্রমিক হয়েছেন টাকা থেকে বঞ্চিত। আর অন্যদিকে সরকারের নীতিমালাকে দেখিয়েছেন বৃদ্ধাঙ্গুলী।
এ বিষয়ে ধলামূলগাও ইউনিয়ন চেয়ারম্যান ওমর ফারুকের সাথে মুঠোফোনে কথা হলে এ প্রতিবেদককে জানান, আমার ইউনিয়নে শ্রমিক সঙ্কট থাকায় আমি ভেকু মেশিন দ্বারা রাস্তাঘাট করিয়েছি। তিনি আরও জানান, আমি আর নির্বাচন করবো না কারণ আমার পিছনে অনেক শত্রু লেগে গেছে।
এই প্রসঙ্গে পূর্বধলা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সাথে সাক্ষাৎকালে কথা হলে রহস্যজনকভাবে তিনি জানান, ধলামূলগাওয়ে মোট ৭ টি রাস্তা হয়েছে। আমি নিজে তদারকি করেছি শ্রমিকও পেয়েছি।
প্রতিবেদকের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, হয়তো আমি চলে আসলে ভেকু দ্বারা মাটি কাটিয়েছে। এক প্রসঙ্গে তিনি বলেন যিনি অভিযোগ করেছেন তিনি তা প্রত্যাহার করেছেন।
পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি এবং তদন্ত করার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেছি। যদি সত্য প্রমাণিত হয় তাহলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্তা গ্রহণ করা হবে।


